ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
